HomeNewsজরুরি ব্যাংকিং সহায়তা না পেলে সংকটে পড়বে পোশাক শিল্প: বিজিএমইএ

জরুরি ব্যাংকিং সহায়তা না পেলে সংকটে পড়বে পোশাক শিল্প: বিজিএমইএ

উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রপ্তানি হ্রাসে গত এক বছরে বন্ধ প্রায় ৪০০ কারখানা; বেতন-ভাতা পরিশোধ নিয়ে উদ্বেগ

সময়ে ব্যাংকিং সহায়তা নিশ্চিত না হলে দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।সম্প্রতি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, উৎপাদন ব্যয় বৃদ্ধি, পণ্যের দাম কমে যাওয়া এবং অর্ডার হ্রাসের কারণে গত এক বছরে প্রায় ৪০০টি আরএমজি কারখানা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে দুর্বল রপ্তানি পরিস্থিতির কারণে আরও অনেক কারখানা ঝুঁকির মুখে রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিজিএমইএ জানায়, ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলো সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে। এসব কারখানা সময়মতো শ্রমিকদের মজুরি ও উৎসব ভাতা পরিশোধে ব্যর্থ হতে পারে, যা শিল্পখাতে শ্রম অসন্তোষ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৩ শতাংশ কমেছে। বিশেষ করে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে গড়ে ৯ দশমিক ৪৩ শতাংশ হারে রপ্তানি আয় কমেছে।

এছাড়া জাতীয় নির্বাচন, সরকারি ছুটি এবং পবিত্র ঈদুল ফিতরের কারণে ফেব্রুয়ারি ও মার্চ মাসে কার্যদিবসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এই সময়ে ৬০ দিনের মধ্যে কারখানাগুলো প্রায় ৩৫ দিন কার্যক্রম চালাতে পারবে, তবে মার্চ মাসে নিয়মিত বেতন, বোনাস ও অগ্রিম পরিশোধসহ প্রায় দ্বিগুণ মজুরি পরিশোধ করতে হবে।

এই পরিস্থিতি মোকাবিলায় বিজিএমইএ লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে আটকে থাকা নগদ সহায়তা দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছে। পাশাপাশি শ্রমিকদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধে সহায়তার জন্য ছয় মাসের মজুরি সমপরিমাণ স্বল্পসুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

(Apparel Times BD News Desk)

RELATED ARTICLES
- Advertisment -
Apparel Times BD

Most Popular

Apparel Times BD